শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। সকালে শহরের স্বাধীনতা বিজয়স্তম্ভ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলার ২৭টি শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে শ্রমিকেরা তাদের অধিকার ও দাবির কথা তুলে ধরেন।
পরে স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়েতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, শ্রম অধিদপ্তর রংপুর এর সহকারী আতাউর রহমান । এদিকে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলিতে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, নির্বাচন কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ নুর আলম, মোঃ দুলাল মিয়া , সাব-কমিটির সদস্য মোঃ তৌহিদ বারী, ছাইফুর রহমান, জালাল উদ্দিন, এরশাদুল হক মুনকি ও রমজান আলী, সাবেক সভাপতি
বেলাল হোসেন অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে কালিবাড়ি এলাকায় মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার ঘোষ, সহ সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সজল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন এবং মহান মে দিবসের বর্ণাঢ্য রেলিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক পরিবহন শ্রমিক নেতা, আমিনুর রহমান বাচ্চু, কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংক লরি কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর