রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’ কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা শিশুর আবদার গাড়িবহর থামেলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগ, ভিকটিমকে উদ্ধারের নির্দেশ আদালতের রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু

‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
রবিবার, ৩ মে, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জের শিবালয়ে খাল পুন:খননের কাজ পেয়ে খুশি প্রকাশ করেছেন নারী শ্রমিকরা। তাদের প্রত্যাশা, এই কর্মসংস্থানের পাশাপাশি ফ্যামিলি কার্ড সুবিধা পেলে জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

আজ রবিবার (৩ মে) দুপুরে উপজেলার উলাইল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে শ্রমিকরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন

নারী শ্রমিক মমতাজ বেগম জানান, দুই সন্তান ও স্বামীকে নিয়ে তার পরিবার। স্বামীর আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তিনি খাল খননের কাজ পেয়ে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবেন। বাচ্চাদের লেখাপড়ার খরচ চালাতেও সুবিধা হবে। ফ্যামিলি কার্ড পেলে আরেকটু উপকার হবে বলেও জানান তিনি।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রাণী কর্মকারের সভপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, জেলা যুবদলের আহবায়ক কাহী মোশতাক হোসেন দীপু সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় আমডালা খালের প্রায় সাড়ে চার কিলোমিটার পুন:খনন করা হবে। এ কাজে চল্লিশ দিনের কর্মসূচী প্রকল্পের অতি দরিদ্র নারী শ্রমিকদের প্রত্যেকজনকে প্রতিদিন পাঁচশত টাকা করে মোট বিশ হাজার টাকা প্রদান করা হবে।

সালমা বেগম নামের আরেক নারী শ্রমিক জানান, এমপি এস এ জিন্নাহ কবীর খাল পুন:খনন কাজের মাধ্যমে এলাকার বহু মানুষের কাজের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। এলাকার মানুষ এতে অনেক উপকৃত হবে। অনেকের অভকর দূর হবে।

রেখা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, এমপি স্যার আমাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, দোয়া করি সাধারণ মানুষের জন্য তিনি এভাবেই কাজ করে যাক। আল্লাহ যেন তাকে আরো বড় মানুষ বানায়। সে যেন আজীবন মানুষের সেবা করতে পারে।

স্থানীয় কৃষক রহিজ উদ্দিন বলেন, আমার সাত বিঘা কৃষি জমি রয়েছে। এসব জমিতে ধান মরিচ পেয়াজ সহ অন্যান্য ফসল আবাদ করা হয়। খাল খনন করা হলে বৃষ্টির সময় কৃষিজমিতে পানি জমে থাকবে না। এতে ফসলের আবাদ ভালো হবে। এই খাল খনন করা হলে এলাকার কৃষকসহ জেলেদেরও অনেক উপকার হবে।

আরেক কৃষক সাখাওয়াত হোসেন জানান, এক বিঘা জমিতে কৃষি কাজের পাশাপাশি অন্যের জমিতে ও কাজ করেন তিনি। খালটি খনন করা হলে ফসলের পাশাপাশি মাছও বাড়বে। জমিতে পানি আটকে থাকবে না, বর্ষার সময় পানি আসবে। বৃষ্টির সময় জমিতেরপানি আটকে থাকবে না। সব মিলিয়ে এলাকার মানুষের অনেক উপকার হবে।

খাল পুন:খনন কার্যক্রমের উদ্বোধনকালে
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা উত্তর খাল খনন প্রকল্প একটি মাইলফলক তৈরি করেছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের ভাগ্য উন্নয়নে মানিকগঞ্জ থেকেই খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এই খাল পুন:খননের কর্মসূচী গ্রহণ করেছেন। এই কর্মসূচীর প্রধান দুইটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, কৃষকের ভাগ্যের উন্নয়ন না হলে এই দেশের উন্নয়ন হবেনা। কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য, কৃষকরা যাতে সারারবছর এই পানি ব্যবহার করে ফসল ফলাতে পারে, তার জন্য এই কার্যক্রম।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্ধেক মানুষই নারী। নারীদের মধ্যে যারা গরীব-দুঃস্থ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর