রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

আজ রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে। থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান পরিচালনা করেন।

এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে গাঁজা সেবন অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১), আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫) ও ইয়াবা সেবন অবস্থায় থেতরাই ইউনিয়নের হারুনেফরা এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল্ল্যাহ আল মামুন (২৭) কে আটক করেন। পরে ডাক্তারী পরীক্ষা শেষে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করেন। এলাকাবাসী জানায়, আটক তাহসান তৌফিক তূর্য এর পিতা কথিত সাংবাদিক তৈয়বুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে।

তিনি উলিপুরের এক সাংবাদিককে মারধর করে চাঁদা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দিক জানান, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর