রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ

মশিয়ার রহমান, জলঢাকা (নীলফামারী)
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে।

আজ রবিবার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্মিলিত আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জলঢাকা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে একত্রিত হন। পরে সেখান থেকে একটি সম্মিলিত র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‍্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সাংবাদিক সংগঠনগুলো পৃথক পৃথক র‍্যালী নিয়ে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন তিনি বলেন সারা বাংলাদেশের সাংবাদিকরা আজকে নির্যাতন মিথ্যা মামলা হামলা শিকার হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে সাংবাদিকের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থতম স্তর কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে আমরা কথা নয়, কাজে বিশ্বাসী।

সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সহ সম্পাদক মাইদুল হাসান, মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল আমিন ইসলাম বলেন আমরা সাংবাদিকরা কোন একটা রিপোর্ট করতে গেলে নানান হুমকি, ধামকি ‌বাধা সৃষ্টি হয়,আর কত এজন্য সরকারকে আহ্বান জানাবো ‌ সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে, তাহলেই সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন ও প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান। বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সমাবেশে জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর