রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

মাহফুজ জাহিদ
রবিবার, ৩ মে, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও ১জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ খাবার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন -পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মোঃ হাবিবুর রহমান,পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মোঃ হারুন-অর-রশীদ,পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

নোয়াখালী পিটিসির ডিআইজি মোঃ হায়দার আলী খান, খুলনা পিটিসির ডিআইজি মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ রুহুল আমিন,হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ রফিকুল হাসান গনি,
নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান,রংপুরের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী,পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন,রেলওয়ে পুলিশের ডিআইজি মোঃ গোলাম রউফ খান, পিটিসি রংপুরের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর