রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনক্লুসিভ কমার্স ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ আরও দুইটি হাব উদ্বোধন করেছে। ২০২৫ সালে বছর জুড়ে ১৬৭% আয় বৃদ্ধি হয়েছে। তার দরুন এপ্রিল মাসে উত্তরা (ঢাকা) ও মুন্সিগঞ্জে দুটি নতুন হাব চালু হয়েছে।

প্রিয়শপ ১,৪২৮টি রুটে প্রতিনিয়ত প্রায় ২ লক্ষ দোকানিদের সেবা দিয়ে যাচ্ছে। উত্তরা আর মুন্সিগঞ্জের নতুন দুইটি হাবের মাধ্যমে মুদি দোকানিরা খুব সহজেই মালামাল হাতে পাবে, ব্যবসায়ে লাভ বেশি হবে এবং যেকোনো সমস্যায় সরাসরি আমাদের হাবের কর্মীদের সহযোগিতা পাবে।

দেশজুড়ে এই বিস্তার আমাদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মোড় যুক্ত করেছে জানিয়ে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে আমরা যে সমাধান দিচ্ছি তার চাহিদা বেড়েছে খুব দ্রুত আর এই হাবগুলো সরাসরি আমাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ২ লাখ এমএসএমই ও ২৯৬+ ব্র্যান্ডকে আরও শক্তিশালীভাবে সেবা দেওয়ার সুযোগ তৈরি করে যাচ্ছে প্রতিদিন।”

২০২১ সাল থেকে প্রিয়শপ প্রায় ২৯৬টিরও বেশি ব্র্যান্ডদের সাথে কাজ করে যাচ্ছে, যার মধ্যে FMCG, টেলিকম ও আরও অন্যান্য সেবাভিত্তিক কোম্পানিও অন্তর্ভুক্ত। ফলে বাংলাদেশে অন্যতম বৃহৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে উঠেছে। মুদি দোকানিদের সহায়তা দেয়ার সাথে সাথে নতুন এই দুটি হাব উত্তরা ও মুন্সিগঞ্জে স্থানীয় মানুষদের জন্য বাড়াবে কাজেরও সুযোগ।

আমরা উত্তরা ও মুন্সিগঞ্জ নিয়ে অনেক আশাবাদী বলেন প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ। ”মুন্সিগঞ্জের একটা ঐতিহ্য আছে ব্যবসা ও বাণিজ্যর, আর এদিকে উত্তরা এখন যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকা। এই দুইটি জায়গাই আমাদের ২০২৬ সালে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুবই জরুরি।”

দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রিয়শপ সহজ লোন বা ডিজিটাল পেমেন্টের সুবিধাও দিচ্ছে। এর ফলে ছোট ছোট দোকানদাররা সহজেই বড় বড় ব্র্যান্ডের পণ্য কিনতে পারছে ডিজিটাল অ্যাপ ও তাৎক্ষণিক লোনের মাধ্যমে। এতে করে প্রতি মাসে তাদের মাসিক লাভ হচ্ছে দ্বিগুন।

এছাড়াও, নেপালে সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে প্রিয়শপ ডিজিটাল বাণিজ্যে নিজেদের শক্ত অবস্থানের কথা আবারও মনে করিয়ে দিয়েছে বিশ্বদরবারে।

সারা দেশে প্রিয়শপের হাবগুলোর নেটওয়ার্ক যত বড় হচ্ছে, প্রিয়শপ তত বেশি ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারছে, যাতে তারা সঠিক সুযোগ ও সুবিধা নিয়ে নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারে।


এই বিভাগের আরো খবর