রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রধান প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ‘খাল খননের কাজ পেয়ে উপকার হলো, ফ্যামিলি কার্ড পেলে আরো খুশি হবো’

সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:১২ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে পরিদর্শনে গিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা বিএনপির সব অস্থায়ী কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

আজ রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় মহাসড়ক পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন। জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এ সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।

পরিদর্শনকালে সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ-কে উদ্দেশ করে সাংসদ বলেন, তাঁর নির্বাচনী এলাকার মহাসড়কের পাশে সওজের জমি দখল করে বিএনপির যেসব অস্থায়ী কার্যালয়সহ অন্যান্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো দ্রুত উচ্ছেদ করতে হবে। তিনি বলেন, “যতদূর সম্ভব এসব স্থাপনা অপসারণ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সাংসদ আরও জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হবে। এ ড্রেন নির্মিত হলে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং সড়কে জলজট কমে আসবে।

সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই মহাসড়কে জলজট সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং জনভোগান্তি বাড়ে। তিনি বলেন, “আজ স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। সাংসদ মহোদয় সর্বপ্রথম মহাসড়কের পাশে গড়ে ওঠা বিএনপির দলীয় কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। এতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের আশা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে।


এই বিভাগের আরো খবর