কুমিল্লার হোমনায় এক্সেভেটর দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন করার অপরাধে আবু হানিফ (২৮) নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১৩ এপ্রিল) উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষি জমিতে অভিযান চালিয়ে এ জরিমান আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।
আবু হানিফ উপজেলার হুজুরকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মুফাচ্ছের বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আবু হানিফ নামের এক্সেভেটর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।