সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

৩০ বছরের আক্ষেপ ঘুচলো মুরাদনগরের পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন কায়কোবাদ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) 
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

দীর্ঘ ৩০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণমন্ত্রী পেল কুমিল্লার মুরাদনগর (কুমিল্লা-৩) আসনের বাসিন্দারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই আসনের হেভিওয়েট নেতা ও জননন্দিত ব্যক্তিত্ব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের মাঠে রাষ্ট্রপতির কাছে তিনি এই শপথ গ্রহণ করেন।

মুরাদনগরের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯১ সালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর দীর্ঘ তিন দশকে এই জনপদ থেকে আর কেউ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রিত্ব পাননি। এই দীর্ঘ সময়ে মুরাদনগরবাসী প্রতিমন্ত্রী পেলেও পূর্ণমন্ত্রীর স্বাদ পাওয়া থেকে বঞ্চিত ছিল।

কায়কোবাদের পূর্ণমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মুরাদনগরের ২২টি ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল আর আতশবাজিতে মুখর হয়ে উঠেছে এলাকা। স্থানীয় নেতাকর্মীদের মতে, কায়কোবাদকে পূর্ণমন্ত্রী করা মুরাদনগরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।

মুরাদনগর কুমিল্লার একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ উপজেলা। বিগত কয়েক দশকে এখানে ব্যাপক উন্নয়ন হলেও নীতি-নির্ধারণী পর্যায়ে সরাসরি নেতৃত্বের অভাব বোধ করছিল স্থানীয়রা। কায়কোবাদ এর আগে জাতীয় পার্টির শাসনামলে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিএনপি সরকারের আমলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে পূর্ণমন্ত্রী হিসেবে তাঁর এই অভিষেককে “অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন” হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রতিক্রিয়ায় স্থানীয় প্রবীণ বাসিন্দা এবং বাজার কমিটির এক নেতা বলেন, “আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম মুরাদনগর থেকে একজন পূর্ণমন্ত্রী হোক। কায়কোবাদ সাহেব এলাকার মানুষের নাড়ি বোঝেন। তিনি মন্ত্রী হওয়ায় এখন মুরাদনগরের বাকি থাকা উন্নয়নমূলক কাজগুলো আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে।”

শপথ গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি মুরাদনগরের সর্বস্তরের মানুষের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করব এবং মুরাদনগরকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করব ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ২০২৬ সালের এই নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ এই নেতার অন্তর্ভুক্তিকে কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর