রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

উত্তত চট্টগ্রামের ফটিকছড়িসহ ৭ টি উপজেলার বিভিন্ন হাটাবাজার গুলোতে ক্রেতা না থাকায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েন মৌসুমি ও প্রান্তিক ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ হাট-বাজার গুলোতে এ দৃশ্য চোখে পড়ে। এখানে চামড়া কেনার ক্রেতা না থাকায় শতশত মৌসুমি ও প্রান্তিক ব্যবসায়ীরা সড়কের ধারে চামড়া ফেলে রেখে চলে যায়। উপযুক্ত দাম দূরের কথা, চামড়া কেনার জন্য ট্যানারি মালিক কিংবা বড় পাইকার নেই।

বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর উল্লিখিত উপজেলা গুলোর সদর বাজার ও নাজিরহাট সহ বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এ দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে ফটিকছড়ি উপজেলা সদরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন সড়ক ও দোকানের সামনে সারি সারি করে স্তূপ করে রাখা হয়েছে শত শত গরুর চামড়া। দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় রোদ ও গরমে চামড়া নষ্ট হতে শুরু করেছে। আশপাশে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম অস্বস্তি সৃষ্টি হয়।
মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গ্রাম-গঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে একেকটি গরুর চামড়া ১০০ টাকা থেকে ১৫০ টাকা দরে সংগ্রহ করেন। বাড়তি লাভের আশায় চামড়াগুলো বিবিরহাট, নাজিরহাট, হেয়াকো,আজাদী বাজার, হাটহাজারী, রাউজান,রাঙ্গুনিয়া সদর সহ বিভিন্ন হাট- বাজারে নিয়ে এলেও কোনো বড় ক্রেতা বা পাইকারের দেখা মেলেনি। ভুক্তভোগী মৌসুমি ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, ‘গ্রামের অলিগলি ঘুরে অনেক কষ্টে চামড়া সংগ্রহ করে বাজারে এনেছি ; কিন্তু ফায়দা হয়নি। গাড়িভাড়া দিয়ে বাজারে এনে দেখি কোনো বড় ব্যবসায়ীর দেখা নেই। এখন যে দাম বলা হচ্ছে, তাতে বড় ধরনের লোকসান হবে। চামড়া নিয়ে কী করব বুঝতে পারছি না।’

আরেক ব্যবসায়ী শফিউল আজম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কেবল টেলিভিশনেই দাম ঠিক করে দেয়, বাস্তবে কেউ তা মানে না। আমরা পূঁজি খাটিয়ে চামড়া কিনে এখন বিপদে পড়েছি।আবুল কালাম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘চামড়া বেশিক্ষণ এভাবে ফেলে রাখা সম্ভব নয়। দ্রুত লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা বা বিক্রি করা না গেলে সব নষ্ট হয়ে যাবে।’
এদিকে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনভর উপজেলা সদরে কয়েকশ চামড়া ব্যবসায়ী এখনও বিক্রি না হওয়া চামড়া নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পর কোনো পাইকার না আসায় অনেক ব্যবসায়ী হতাশ হয়ে চামড়া রাস্তায় ফেলে রেখে চলে যান জানা গেছে। এমনকি এ চামড়াগুলোর দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর