সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘আল কারীম’র ভয়ংকর কারবার একই ঘরে মাছের খাবার ও সরিষার তেল!

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১১ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নে জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এক ভয়াবহ ‘ভেজাল কারখানায়’ চলছে রমরমা বাণিজ্য। ‘আল কারীম কনজ্যুমার প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে চা, সফট ড্রিংকস ও ভোজ্য তেল। বিস্ময়কর তথ্য হলো, যে ঘরে মানুষের খাদ্য প্রস্তুত হচ্ছে, তার ঠিক পাশেই স্তূপ করে রাখা হয়েছে মাছ ও মুরগির খাদ্য (ফিড)।

সরেজমিনে বাবুটিপাড়া পশ্চিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, কোনো সাইনবোর্ড ছাড়াই একটি গোপন কারখানায় চলছে নিষিদ্ধ কর্মযজ্ঞ। মেঝের ওপর খোলা অবস্থায় ছড়ানো-ছিটানো বিভিন্ন রাসায়নিক পাউডার ও ফ্লেভার। স্থানীয়দের অভিযোগ, পামওয়েলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ‘নূরে মদিনা’ নামে ভুয়া সরিষার তেল বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এছাড়া, চোরাই পথে আসা ভারতীয় চালের বস্তা খুলে ১ কেজি ওজনের প্যাকেটে ভরে ‘চিনিগুঁড়া চাল’ হিসেবে বিক্রি করে একদিকে যেমন সাধারণ ক্রেতাদের ঠকানো হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি কেবল চা ও সফট ড্রিংকস পাউডার তৈরির অনুমতি পেলেও তারা একই ছাদের নিচে ডজনখানেক অনুমোদনহীন পণ্য উৎপাদন করছে। অথচ আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট পণ্যের জন্য অনুমোদিত স্থানে অন্য কোনো পণ্য উৎপাদন বা সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। কারখানার মালিক সাইফুল ইসলাম নিজের অপকর্ম ঢাকতে কাগজপত্রের দোহাই দিলেও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। তার ট্রেড লাইসেন্সের মেয়াদও গত দুই বছর আগে শেষ হয়ে গেছে।

কুমিল্লা বিএসটিআই-এর ফিল্ড অফিসার ইকবাল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “খাদ্যপণ্যের পাশে পশুখাদ্য রাখা জঘন্য অপরাধ। তারা মাত্র দুটি পণ্যের অনুমোদন নিয়ে বাকিগুলো অবৈধভাবে চালাচ্ছে। তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এই ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর