ফরিদপুরের নগরকান্দায় ঘাস কাটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তনের খবর পাওয়া গেছে।
জানা গেছে উপজেলার ফুলসূতী ইউনিয়নের কাজিকান্দা গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাইয়ের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে উপজেলার কাজিকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের ছেলে সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের ঘাস কাটা নিয়ে কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে সোলেমান বিশ্বাসের হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে গুরুতরভাবে আহত হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত সোলেমান বিশ্বাসকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সোলেমান বিশ্বাসের পরিবার নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বিষয় নিয়ে এমন নৃশংস ঘটনায় তারা হতবাক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল জামদানী আজাদ বলেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।