বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড়

মাহফুজ জাহিদ
বুধবার, ৬ মে, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিয়মিত অংশগ্রহণ নিয়ে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

একইসাথে স্থানীয় প্রশাসনের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁদের অনুপস্থিতি থাকলেও প্রশাসনের গুরুত্বপূর্ণ এই সভায় তাদের উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অন্তত ছয়জন চেয়ারম্যান নিয়মিত এই সভায় উপস্থিত থাকছেন।যাঁদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাঁদের মধ্যে একজন কারাভোগও করেছেন বলে জানা গেছে। আবার কয়েকজনের বিরুদ্ধে আদালত থেকে জামিন না নেওয়ার অভিযোগও রয়েছে।

উপজেলার বিভিন্ন সূত্রে জানা যায়, হাইজ্জাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক ডালিম—এই ছয়জনই আওয়ামী লীগের বিভিন্ন পদে যুক্ত ছিলেন বা আছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দায়ের হলেও তাঁরা প্রশাসনের সভায় উপস্থিত থাকছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষ ছোটখাটো মামলায় জড়িয়ে নানা ভোগান্তির শিকার হলেও গুরুতর একাধিক মামলার আসামি জনপ্রতিনিধিরা কীভাবে নির্বিঘ্নে প্রশাসনিক সভায় অংশ নেন। এতে আইনের সমতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় পর্যায়ে দলটির অনেক জনপ্রতিনিধি এলাকা ছেড়ে যান। তবে বর্তমানে তাঁদের কেউ কেউ আবার সক্রিয় হয়ে প্রশাসনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সময়কার নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিষয়ে তাঁদের অবস্থান কঠোর।

এ বিষয় জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক ডালিম বলেন, তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। যেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, সেগুলোতে তিনি জামিনে রয়েছেন। পাশাপাশি চেয়ারম্যান নির্বাচনের সময় দল তাঁকে বহিষ্কার করেছিল, যা এখনো বহাল আছে বলেও দাবি করেন তিনি।


এই বিভাগের আরো খবর