বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

রতন রায়, বগুড়া
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

 

বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ১১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে মহাস্থান আন্ডারপাস সংলগ্ন একটি চায়ের দোকানে ক্রেতা সেজে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এক হাজার পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে লেনদেনের চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মহাস্থান পশ্চিমপাড়া গ্রামের আপেল মাহমুদ (২৬), রকি মিয়া (২২), মিলন মিয়া (২০), টিটু মিয়া এবং অনন্তবালা গ্রামের জাকারিয়া (২৩)। তারা অগ্রিম টাকা গ্রহণ করলেও ইয়াবা সরবরাহে টালবাহানা করলে সন্দেহ সৃষ্টি হয়। পরে আশপাশে অবস্থানরত ডিবির অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের আটক করেন।

অপরদিকে, একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকান থেকে আরও ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছাঃ মিনুকা (৩৪), প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), মহাস্থান পশ্চিমপাড়া এলাকার জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)।

এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আটককৃতদের অনেকেই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের পর অন্য মাদক কারবারিরা আত্মগোপনে চলে গেছে বলেও জানা গেছে।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, মহাস্থানগড় এলাকায় আসন্ন বৈশাখী মেলা এবং হযরত শাহ সুলতান (রহ.)-এর মাজারকে ঘিরে পবিত্র পরিবেশ বজায় রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর