মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস কর্মসূচির আওতায় ঝালকাঠির রাজাপুরে ১৩৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত
হাইব্রীড জাতের আমন ধান(মুক্তি-১) সহ বিভিন্ন প্রজাতির উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) বেলা ৩ টায় রাজাপুর ব্র্যাক শাখা কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ,উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স বিশ্বজিত চন্দ্র শীল, ঝালকাঠি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাচ্ছুম,এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স হেপী দাস,রাজাপুর শাখার ব্যবস্থাপক হাছনাইন আহমেদ, (বিসিইউপি) ঠাকুরানী শাখা ব্যবস্থাপক ও অন্যান্য ব্র্যাক কর্মীগন উপস্থিত ছিলেন।

এ বীজ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতি ২ কেজি আমন ধান (মুক্তি-১) সহ বেগুন,ঢেরস,শসা,লাউ,ঝিঙ্গা,করলা,পেঁপে,ধুন্দল,চাল কুমড়া,বরবটি,পুঁইশাক,ডাঁটাশাক
সহ ১৩ প্রকারের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ বীজ বপন ও পরিচর্যার বিষয়ে সুবিধাভোগীদের সাথে আলোচনা করেন।


এই বিভাগের আরো খবর