সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

জাহিদ হোসেন , দিনাজপুর
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

আজ সোমবার সকালে দিনাজপুর শহরের উওর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে দিনাজপুর সদর-৩ আসনের এমপির শুভ আগমন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মোঃ হাফিজুল কাদের লাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, ১৬১বছরের ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় আমাদের দিনাজপুর জেলাবাসীর গর্ব। স্থানীয় এলাকা ও এর আশেপাশের সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা এখানে হোমিও চিকিৎসাসেবা নিয়ে থাকেন। তিনি বলেন, আমি মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পাশে থেকে এর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন। হোমিও চিকিৎসালয় কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের উপস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডাঃ ইলিয়াস আলী খান এডিন, দিনাজপুর চেম্বারের সহ সভাপতি ও সমাজসেবক মোঃ শামীম কবির, আলহাজ্ব মোঃ ইয়াসিন কবীর, মাজেদুর রহমান মাজু,যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান সাগর, সদস্য সফিকুল আলম বাবু, মোঃ আব্দুস সালাম, এনামুল হক চৌধুরী, মোঃ ইউনুস আলী, মাহবুব আলম শেরে, মমিনুল হক, ধীমান সরকার, দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক শাহ রেজাউর রহমান হিরু, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিমল চক্রবতী তপন ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন।

এসময় এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পক্ষ থেকে কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কোরআন তেলওয়াত পাঠ করেন বালুবাড়ি শাহী মসজিদের ইমাম মোঃ শাহজাহান আলী এবং গীতা পাঠ করেন সঞ্জিব চক্রবর্তী বাপ্পি। সংগঠনের সভাপতি হাফিজুল কাদের লাবুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, ১৮৬৫ ইং এবং ১২৭২ বাংলা সালে প্রতিষ্ঠিত মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে ১টাএবং দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর