সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

রফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ।

পরিবারের দাবি, প্রেম ও বিয়ে নিয়ে টানাপোড়েনের জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায় তরুণের পরিবার প্রেমিকা ও তাঁর স্বজনদের দায়ী করেছে।
নিহত রাকিব হোসেন (২৩) উপজেলার বৈদ্যবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ চার বছর ধরে উপজেলার জোরবাড়িয়া উত্তরপাড়া এলাকার এক অনার্সপড়ুয়া তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই পরিবারের আপত্তির মধ্যেই গত ১৯ এপ্রিল ময়মনসিংহে নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তাঁরা। পরে মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে তাঁদের আলাদা করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, এ সময় রাকিবকে মারধরও করা হয়। পরে সরকারি চাকরি পেলে সামাজিকভাবে মেয়েকে তুলে দেওয়া হবে—এমন শর্তে তাঁদের আলাদা রাখা হয়। এরপর থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
রবিবার রাতে রাকিব তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রেমিকা ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য প্রেমিকার পরিবারকে দায়ী করার কথাও লেখেন। পরদিন সকালে রাকিবের বন্ধুরা তাঁর দেওয়া ফেসবুক পোস্ট দেখে বাড়িতে যান। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমিয়ে আছেন। পরে দীর্ঘ সময় সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাকিবের বড় ভাই সফির উদ্দিন বলেন, “বিয়ের পর মেয়ের পরিবার তাঁদের ধরে নিয়ে যায় এবং আমার ভাইকে মারধর করে। পরে সামাজিকভাবে বিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে তারা অবস্থান বদলায়। আমার ভাইয়ের মৃত্যুর জন্য মেয়ের পরিবার দায়ী।”
তবে এ বিষয়ে মেয়ের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর