সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

ফারুক হোসেন,সরিষাবাড়ী ( জামালপুর)
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর গ্রামে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সানাকেইর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম হারুনের স্ত্রী প্রতিবেশী মৃত উমর আলীর ছেলে নুরুল ইসলামের পরিবারের বিরুদ্ধে তাদের কলা গাছের পাতা কাটার অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে হারুনের স্ত্রী তার বাবার বাড়ি থেকে হুমায়ুন ও রানাসহ ১০ থেকে ১২ জন লোক ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী এবং বৃদ্ধা মাকে মারধর করেন। সংঘর্ষে হারুনের স্ত্রী ও তার ছেলে ফাহিমও আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি, পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর