সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

জামালপুরে ছনকান্দা-চর যথার্থপুর বালুমহালের ইজারা দরপত্রকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।

খণ্ডিত ও বিকৃত অডিও প্রচারের মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শেখ আব্দুস সোবহান জানান, গত ১৯ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে উক্ত বালুমহালের ইজারার দরপত্র আহ্বান করা হয়। তিনি সহ একাধিক ব্যক্তি দরপত্রের সিডিউল ক্রয় করেন। পরবর্তীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর নামে সর্বোচ্চ দরদাতা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে সিডিউলগুলো জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম সংগ্রহ করেন এবং তিনটি সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডার বাক্সে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অভিযোগ রয়েছে, দলীয় সমঝোতার বাইরে গিয়ে গোপনে ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর বিড সরিয়ে ‘শামীম এন্টারপ্রাইজ’—যা শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকৃত—সেটিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে জমা দেওয়া হয়। এতে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ ঘটনায় আব্দুল হালিমের সঙ্গে তার মোবাইল ফোনে কথোপকথনের একটি অংশ বিকৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে দাবি করেন সোবহান। তার অভিযোগ, এর মাধ্যমে তাকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি ঘটনাটিকে পরিকল্পিত অপপ্রচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যদিকে, জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এ অভিযোগ অস্বীকার করে বলেন, গণমাধ্যমে প্রচারিত অডিও সঠিক এবং দরপত্র থেকে কোনো বিডি সরানোর অভিযোগ ভিত্তিহীন।


এই বিভাগের আরো খবর