নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র্যাব)এর তিনি কর্মকর্তা।তাদেরকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে)শহরের মাসদাইর বাজার বোয়ালিয়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোঃ মাহী ও ইব্রাহিম কে সদর জেনারেল হাসপাতালে এবং এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১’র অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ দুপুর দেড়টার দিকে র্যাবের তিনজন কর্মকর্তা মাদক ব্যাবসায়ীদের ব্যাপারে তথ্য নিশ্চিত করতে আসেন। এমন সময় কয়েকজন সন্ত্রাসী হাতে রামদা, ছোড়া সহ দেশীয় অস্র নিয়ে ওই তিন কর্মকর্তার ওপর হামলা করে।একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।তখন আরও লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।সন্ত্রাসীরা বেশিরভাগই স্থানীয় মাদকব্যাবসায়ী।তাদের বিশেষ সিন্ডিকেট রয়েছে। তারা এলাকার কিশোর গ্যাং চক্র বলে চিহ্নিত।
অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজন র্যাব কর্মকর্তা তথ্য নিশ্চিত করতে গেলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।এতে তিন সদস্য গুরুতর আহত হন।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর এমন ধারাবাহিক হামলার ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি নিরাপত্তার ঘাটতি প্রকট হবে। বিশিষ্ট জনদের মতে,এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা সহ নানামুখী শংকা দেখা দিতে পারে।