বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
বুধবার, ৬ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

রাঙ্গামাটি বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি ‘লজ্জাবতী বানর’ (Bengal Slow Loris) কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বন্যপ্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ​বন বিভাগ সূত্রে জানা গেছে, বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার লোকালয়ে বন্যপ্রাণীটি চলে আসলে স্থানীয়রা তা দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা বানরটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে সেটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়। এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগের সদস্য ওসমান গণিসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।

​রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ​”উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি সুস্থ থাকায় দ্রুততম সময়ের মধ্যে এটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বিপন্ন প্রাণী রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা প্রশংসনীয়।” উল্লেখ্য যে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় এই প্রজাতির বানরকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অত্যন্ত লাজুক স্বভাবের এই প্রাণীটি মূলত নিশাচর।


এই বিভাগের আরো খবর