বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

আমতলী চৌরাস্তায় মাহেন্দ্র ও সিএনজি গাড়ী থেকে চাঁদা আদায়কালে পৌর শ্রমিকদল সভাপতি মোঃ মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

জানাগেছে, এ বছর জানুয়ারী মাস থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডের গাড়ীতে পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদার চাঁদা আদায় করে আসছে। এ নিয়ে দলের দুই পক্ষের মধ্যে গত ৭ মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আমতলী উপজেলার সকল স্ট্যান্ড থেকে সকল ধরনের চাঁদা আদায় বন্ধ করে দেন। এতে গত দের মাস সকল স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ছিল। কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে আমতলী পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদার সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায় শুরু করেন।

মঙ্গলবার দুপুরে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চাঁদা আদায় কালে আমতলী থানার পুলিশ চাঁদাবাজ মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করে তৎক্ষনিক চাঁদা আদায় বন্ধ করে দেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ রয়েছে শেখ হাসিনার পতনের পর থেকেই মিল্টন হাওলাদার বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও দখল বানিজ্যে একছত্র আধিপত্য বিস্তার করে মিল্টন। তার অত্যাচারে অতিষ্ট ছিল আমতলী পৌর শহরের সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি ও মাহেন্দ্র চালক বলেন, দের মাস চাঁদা আদায় বন্ধ থাকার পর গত শনিবার থেকে মাহেন্দ্র ও সিএনজি গাড়ী থেকে মিল্টন চাঁদা আদায় শুরু করেন। মঙ্গলবার পুলিশ এসে চাঁদা আদায়কালে শ্রমিকদল পৌর শাখার সভাপতি মিল্টন হাওলাদার ও তার লাইনম্যান সুমনকে আটক করেছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে মিল্টন ও সুমন নামের দুইজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর