শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম

মাহফুজ জাহিদ
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ -৫ (সদর- বন্দর) আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন,জনগণের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

কারণ জনগণ মুল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছে। তাই জণপ্রত্যাশা পুরন করতে না পারলে আমাদেরকে ছাড়বে না।আর সে লক্ষ্যে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের পাশাপাশি মাদক-সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।আর সেজন্য প্রথমেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৩ মে) বেলা ১১:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)রহিমা আক্তার ইতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রাজিউর রহমান,সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,নির্বাচন অফিসার শেখ ফরিদ,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পাভীন আক্তার, গ্রাম্য আদালতের সীমা আক্তার প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান,বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় আইনশৃঙ্খলা কমিটির নতুন সদস্য মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা কে স্বাগত জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, আসন্ন ঈদুল আজহা উদযাপন নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।কাউকে নুন্যতম ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন,সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার।তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

এসময় বন্দরের শিক্ষা,স্বাস্থ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।সম্প্রতি বন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৯ টি জলাতঙ্ক রোগের ভ্যাক্সিন সরবরাহের কথা জানানোর পাশাপাশি জনমনে স্বস্তি নিশ্চিত ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশকিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে।গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর