সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ

দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ হাসান

ঢাকা প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়। অনার কর্তৃপক্ষ জানায়, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা ও আস্থা বাড়াতে সাইফ হাসানের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনারের ডিলার পার্টনার এবং বিভিন্ন টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররাও অনুষ্ঠানে অংশ নেন।

টেকসই গঠন ও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে আলোচনায় এসেছে অনার এক্স৯ডি। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ফোনটি। পরীক্ষার সময় ৬ দশমিক ১৩৩ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলেও ফোনটি অক্ষত ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি। এতে ফোনটির স্থায়িত্ব ও টেকসই নকশার প্রমাণ মিলেছে বলে দাবি অনারের।

অনুষ্ঠানে বক্তব্যে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। গত বছর বাংলাদেশে অনারের প্রবৃদ্ধি ছিল ২০০ শতাংশ। তাঁর ভাষায়, “এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে বছরের শুরুটা আমাদের জন্য খুবই ইতিবাচক হয়েছে।”

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ফোনটি অগ্রিম বুকিং দেওয়া যাবে। এতে ক্রেতারা অনারের এক্স সিরিজের সর্বশেষ স্মার্টফোনটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।

আরএস


এই বিভাগের আরো খবর