মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও তারা ঘুরে দাঁড়াতে পারলো না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। ১৬ বলে ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি।
তবে সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটি করেছেন ফারজানাও। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আস্তে পারেননি।

শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাজি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ। দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।


এই বিভাগের আরো খবর