শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা

অর্থনৈতিক ডেস্ক
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জায়তুন ফিনটেক লিমিটেড।

এ অংশীদারিত্বের মাধ্যমে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের প্রান্তিক ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজ ব্যাংকিং এবং পেমেন্ট সেবার সুযোগ বাড়াবে। এই সহযোগিতার আওতায় বাংলা কিউআর মার্চেন্ট অ্যাকোয়ারিং সার্ভিস চালু করা হবে, যার মাধ্যমে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা ও আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান মো. আরফান আলী।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জায়তুন ফিনটেক লিমিটেড পেমেন্ট সিস্টেম অপারেটর-হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার (চঝঙ-ডখগঅ) হিসেবে কাজ করবে। তারা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিস্তৃত দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ও মার্চেন্ট অ্যাকোয়ারিং সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস কে পারভেজ মারেকার; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও, হেড অব ডিএফএস ও ডেপুটি হেড অব আরএমডি মোঃ তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশনস জনাব শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারীসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে জায়তুন ফিনটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মিজানুর রহমান, পরিচালক জনাব সাবিত ইসরার, জনাব আকবর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর