সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ

কিডনিতে পাথর ও করণীয়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : কিডনিতে পাথর বলতে বুঝায় কিডনির ভিতরে যে অসংখ্য টিউবিউল থাকে অথবা কালেক্টিং সিস্টেমের মধ্যে পাথর তৈরি হওয়া। তবে পাথর মূত্রনালি বা মূত্রথলিতেও হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন শতাংশ রোগী আছে। প্রায় ৪-২০ শতাংশ রোগী কিডনির পাথর রোগে ভোগে। সাধারণত ২০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হয়।

কীভাবে বা কেন পাথর হয় :

প্রস্রাব কমে গেলে এবং প্রস্রাবের ঘনত্ব বেড়ে গেলে, প্রস্রাব দিয়ে অতিরিক্ত ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক এসিড নির্গত হলে, মূত্রনালির জন্মগত ত্রুটির জন্য প্রস্রাব জমে থাকলে, মূত্রের দ্রবণ ক্ষমতা কমে গেলে। ক্রিস্টালগুলো জমে একসঙ্গে মিলিত হয়ে পাথর তৈরি করে।

প্রকারভেদ :

বিভিন্ন ধরনের পাথর আছে। এর মধ্যে ক্যালসিয়াম ও স্ট্রুভাইট পাথর বেশি দেখা যায়। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, স্ট্রুভাইট, ইউরিক এসিড ও সিস্টিন।

উপসর্গ :

অনেক সময় কিডনিতে পাথর হলে কোনো উপসর্গ না-ও থাকতে পারে। তবে পাথরের ধরন, অবস্থান ও সাইজ অনুযায়ী উপসর্গ দেখা দিতে পারে। যেমন- সাধারণত অনেক বড় পাথর হলেও তীব্র ব্যথা হয় না। আবার অনেক ছোট পাথরও যদি মূত্রনালিতে চলে আসে তাহলে তীব্র ব্যথা হয়। যেটা কোমর থেকে কুচকির দিকে যায়। প্রস্রাবের রং লাল, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাব আটকে যাওয়া, বমিভাব ও বমি, জ্বর।

রোগ নির্ণয় :

রোগ নির্ণয় করার জন্য রোগীর পূর্ণ ইতিহাস, বিশেষ করে পরিবারে কারও কিডনিতে পাথর হয়েছে কি না, সারা দিন পানি খাওয়ার পরিমাণ, কোনো ওষুধ খায় কি না, (যেমন অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট বা অতিরিক্ত ভিটামিন সি ট্যাবলেট খাওয়া হয় কি না) আগে পাথর হয়েছিল কি না, পাথর ছাড়া আর কোনো রোগ আছে কি না, এসব জেনে নেওয়া জরুরি। রোগীর দৈনিক খাদ্য তালিকাও অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া রক্ত, প্রস্রাব (রুটিন টেস্ট, ২৪ ঘণ্টার পাথর স্ক্রিনিং), এক্স-রে, আল্ট্রাসোনো, সিটি স্ক্যান, আইভিইউ ইত্যাদি যাবতীয় পরীক্ষা করে পাথরের অবস্থান, আকার ও ধরন সম্পর্কে ধারণা গ্রহণ করা যায়।

চিকিৎসা :

পাথরের অবস্থান ও সাইজ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। খুব ছোট পাথর এবং অবস্থান যদি এমন হয় যেটা মূত্রনালি দিয়ে বের হেতে পারবে তাহলে কিছু ওষুধ দিয়ে মেডিকেল এক্সপালসিভ থেরাপি দেওয়া যেতে পারে এক মাসের জন্য। পাথর ৬ মিলিমিটারের বেশি বড় হলে অবস্থান অনুযায়ী পাথর ক্রাশ করা (এক্সট্রা করপোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি), পিসিএনএল (পারকিউটেনিউয়াস নেফ্রোলিথোটমি), আরআইআরএস (রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি) ইত্যাদি অপারেশন করা যায়।

প্রতিরোধ :

যাদের বারবার কিডনিতে পাথর হচ্ছে তাদের এ রোগ প্রতিরোধ করতে হলে সবচেয়ে ভালো হয় যদি জেনে নেওয়া যায় পাথরের ধরন কী ছিল। কারণ শুধু খাদ্য তালিকা মেনে চললেই অনেকাংশে বারবার পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। পানি বেশি পরিমাণে পান করতে হবে, যেন দিনে অন্তত আড়াই লিটার প্রস্রাব হয়। সকালে বড় এক গ্লাস পানি খাওয়া, ফলের জুস দৈনিক খাওয়া ভালো। ঘণ্টায় ঘণ্টায় পানি খেতে হবে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খাওয়া, কেজিপ্রতি ০.৮ থেকে ১ গ্রাম দৈনিক প্রোটিন খাওয়া যাবে। লবণ কম খেতে হবে। দৈনিক ৬ গ্রাম। ক্যালসিয়াম, যেমন অতিরিক্ত ট্যাবলেট সেবন করা যাবে না তেমনি দৈনিক অন্তত ৭০০-১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে হবে। তবে সেটা খাদ্য থেকে নেওয়া ভালো, ওষুধ থেকে নয়।

অক্সালেটযুক্ত খাবার :

বিট, পালংশাক, মটরশুঁটি, চকলেট, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, কিউই ফল, বাদাম।

ইউরিক এসিডযুক্ত খাবার :

গরু বা খাসির মাংস, কলিজা, হার্ট, ভুঁড়ি, কাঁকড়া, চিংড়ি, সবজি : কিডনি বিনস, পালংশাক, মাশরুম ইত্যাদি। কার কোন ধরনের পাথর হচ্ছে তা জানার পর তাকে সেই ধরনের খাবার কম খেতে বলা হয়। এভাবে পাথর হওয়ার প্রবণতা কমিয়ে আনা সম্ভব। তাই এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

লেখক: কিডনি রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর