রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ ইঞ্জিন বিকল হয়ে সীমান্ত পেরোনো ট্রলারের ১৩ জেলে ফিরছে ঘরে বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্টে ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল সরকারি চাকরিতে কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই: তারেক রহমান জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না : ধানের শীষের প্রার্থী বাপ্পী ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী প্রচারণা ও সালাম বিনিময় টাঙ্গাইল-৫ আসনে টুকুর কোনো বিকল্প নেই: আব্দুস সালাম পিন্টু অভ্যুত্থান পরবর্তি গণভোট ও সংসদ নির্বাচন জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে ৩দিন পর থানায় হত্যা মামলা দায়ের আনোয়ারায় বসতবাড়িতে আগুন, তিন পরিবারের ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা ঝালকাঠি-১ আসনে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী,ব্যানার ছিঁড়ে নেয়ার অভিযোগ নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু  শ্রীপুরে দৃষ্টিনন্দন চারতলা মসজিদ উদ্বোধন চাঁদাবাজ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রার্থীদের ঐক্যমত ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি রাশিয়ার তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : চরমোনাই পীর আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সকল আশঙ্কা কেটে গেছে: সাবেক অ্যাটর্নি জেনারেল গনভোটে বিএনপির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে: শামা ওবায়েদ

ডোপ-কাণ্ডে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন সিনার

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলেকজান্ডার জভেরেভেকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছিলেন ইয়ানিক সিনার। তবে গত বছর তার ভুলের কারণে দুবার নমুনা পরীক্ষায় পজিটিভ হন ইতালিয়ান এই টেনিস তারকা। সে জন্য তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। আর এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন সিনার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিনার।

একটি বিবৃতিতে সিনার জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধঘোষিত পদার্থ গ্রহণ করেননি এবং দুটি পরীক্ষায় পজিটিভ হলেও কোনো টেনিস প্রতিযোগিতায় বাড়তি সুবিধা অর্জন করেননি। তার এই স্বীকারোক্তি বিশ্ব ডোপিংবিরোধী এজেন্সি (ওয়াডা) মেনে নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনটি গ্র্যান্ডস্ল্যামজয়ী ২৩ বছর বয়সী তারকা।

২০২৪ সালের মার্চ মাসে পরীক্ষায় সিনারের শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। কিন্তু একটি স্বশাসিত ট্রাইব্যুনাল তাকে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন সিনার। তবে বিষয়টির সঙ্গে সহমত ছিল না ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। পরবর্তীতে ডাব্লিউএডিএ’র সঙ্গে সমঝোতা করেন সিনার।

এবার নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিলেন এই ইতালিয়ান টেনিস তারকা। সদ্য অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই টেনিস তারকা জানিয়েছেন, তার শরীরে যে নিষিদ্ধ পদার্থ (ক্লোস্টবোল) পাওয়া গিয়েছে, সেটা তাকে দিয়েছেন ফিজ়িওথেরাপিস্ট। শরীরে কেটে যাওয়া অংশ সারানোর জন্য ফিজ়িওথেরাপিস্ট একটি স্প্রে দেন, সেটা তার শরীরে প্রবেশ করে।

তার এই যুক্তি মেনে নিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। সেই সঙ্গে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে তারা। সিনারের শাস্তি নিয়ে ডাব্লিউএডিএ জানিয়েছে, সিনারকে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১:৫৯ পর্যন্ত টেনিস থেকে ব্যান করা হল।’

এই নিষেধাজ্ঞার ফলে খুব একটা সমস্যায় পড়তে হবে না সিনারকে। কারণ, ২৫ মে থেকে ফরাসি ওপেন শুরু হবে। তার আগেই শেষ হবে এই সাসপেনশন। ফলে ফরাসি ওপেন দিয়ে মাঠে ফিরবেন তিনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর