শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই: তারেক রহমান

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,অন্যের সমালোচনা করে কোন লাভ হবে না।দেশের জনগণ সমালোচনা শুনতে চায় না,জনগণ চায় দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনা ও কাজ।

বাংলাদেশের বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরই রয়েছে ২০কোটি মানুষকে এগিয়ে নিতে,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে ও নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপির অংগিকার রয়েছে,তাই শান্তিপ্রিয় জনগণ আগামী ১২ ফেব্রুয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোটি দিতে মুখিয়ে রয়েছে।যারা পরাজয়ের ভয়ে বিভ্রান্ত ছড়ায় তারা গুপ্ত,তারা তলে তলে পতিত ফ্যাসিস্টদের সাথে সখ্যতা গড়ে তুলছে।কিন্ত ১৭ বছর হত্যা,গুম,নির্যাতন নিপীড়ন ভোগ করে,২৪ এর জুলাই আগষ্ট গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকারের পতনে গণতন্ত্রর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা দেশের গণতন্ত্র প্রিয় মানুষ শান্তিপূর্ন নির্বাচনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে,এই জন্য কেউ যেন নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করতে না পারে সে জন্য সকলকেই সজাগ ও সতর্ক থাকতে হবে।শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরো বলেন,বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। বিএনপি জনগণের ভোটের সরকার পরিচালনার সুযোগ পেলে কৃষি প্রধান উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প কল-কারখানা গড়ে তোলা হবে। সিরাজগঞ্জ ও পাবনা কৃষি নির্ভর অঞ্চল হলেও এখানার তাঁত শিল্প অনেক সমৃদ্ধ। আমরা সিরাজগঞ্জ ও পাবনার তাঁত শিল্পের উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। কৃষি ও তাঁত শিল্পের উন্নয়নের পাশাপাশি এখানে কারিগরি শিক্ষার উপর জোড় দেওয়া হবে যাতে করে দক্ষ জনশক্তি তৈরী করা যায়,যারা দেশ-বিদেশে ভাল পারিশ্রমিকে কাজ করতে পারবে।তিনি বলেন,বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য যুগান্তরকারী অনেক পদক্ষেপ গ্রহণ করে ছিলেন,আগামীতেও নারীদের শিক্ষার উন্নয়ন ও তাদের আত্ননির্ভশীলতার জন্য কাজ করা হবে। তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।কৃষকের ঘরে ঘরে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন পাবনা -৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব,পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস,সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম,পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন,সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত,পাবনা-২ আসনের বিএনপি প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব,সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী এম.আকবর আলী,পাবনা-১ আসনের বিএনপি প্রার্থী শামছুর রহমান ও সিরাজগঞ্জ ১-আসনের বিএনপি প্রার্থী মোঃ সেলিম রেজা।
নির্যাতিতের পক্ষে বক্তব্য রাখেন পুলিশের গুলিতে দুইচোখ অন্ধ হয়ে যাওয়া জেলা মহিলা দলের নেত্রী মেরী খাতুন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত স্মরণকালের বৃহৎ এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনিত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সমবেত জনগণের সামনে তাদেরকে পরিচয় করে দিয়ে বলেন,আপনারা নির্বাচনে তাদের পাশে থাকবেন তারাও আপনাদের পাশে থাকবেন।


এই বিভাগের আরো খবর