মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) প্রথম আটটি ম্যাচ টানা জিতেছে রংপুর রাইডার্স। তবে, তার দুর্বার রাজশাহীর কাছে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটি হারার পর আর একবারের জন্যও জয়ের মুখ দেখেনি দলটি। পয়েন্ট টেবিলের সবার ওপরে থেকেই পরের রাউন্ডও নিশ্চত করলেও কিছু ম্যাচ অদ্ভুতভাবেই হেরেছে তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ লজ্জাজনকভাবে টানা পঞ্চম ম্যাচ হেরে বড় বাজেটের দলটা বিদায় নিল টুর্নামেন্ট থেকেই।

সোমবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আর এই এই জয়ে কোয়ালিফায়ারে ওঠলো খুলনা।

এলিমিনেটরের জন্য গতকাল রাতেই উড়িয়ে আনা হয়েছে জেমস ভিন্স, টিম ডেভিড ও আন্দ্রে রাসেলের মতো তারকাদের। কিন্তু মাঠে নেমে ব্যর্থই হয়েছেন তারা। কারও ব্যাট থেকে আসেনি রান। বাকিদেরও ব্যর্থতায় অল্প রানে গুটিয়ো যায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে আলো ছড়ালেন নাঈম শেখ ও অ্যালেক্স রস। দারুণ জয়ে খুলনাকে ওঠালেন কোয়ালিফায়ারে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। আর ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার ৫ বলে ৮৫ রান করে অলআউট হয় রংপুর। জবাব দিতে নেমে ৫৮ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে মেহেদী হাসান মিরাজের দল।

ইনিংসের দ্বিতীয় বলেই সৌম্য সরকারকে হারিয়ে শুরু হয় রংপুরের ইনিংস। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। স্রেফ ১৫ রানে হারায় ৫ উইকেট। উড়িয়ে আনা নতুন ওপেনার ভিন্সের ব্যাট থেকে আসেনি কোনো রান। একে একে উইকেট হারান সাইফ হাসান, মাহেদী হাসান ও সাইফউদ্দিনও।

মাঝে কিছুটা রান যোগ করেন নুরুল হাসান সোহান। ২৫ বলে ২৩ রান করেন রংপুর অধিনায়ক। এরপর টিম ডেভিড ৭ রানে উইকেট হারান। আন্দ্রে রাসেল করতে পারেন ৪ রান। শেষদিকে আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানে আশির ঘর পার করে রংপুর।

খুলনার হয়ে দারুণ বোলিং করেন মিরাজ। ৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৬ রান দিয়ে সমান উইকেট পান নাসুম আহমেদও। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।

রান তাড়ায় নেমে তৃতীয় বলে উইকেট বিলিয়ে দেন খুলনার অধিনায়ক মিরাজ। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে দলকে জেতান নাঈম শেখ ও অ্যালেক্স রস। ৩৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থানেক নাঈম। ২৭ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন রস।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর