বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৩৪ তম ভিক্টোরিয়া কারাতে কাপ ২০২৬ ।

অষ্টেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন হয়ে অংশগ্রহণ করেন আরিফুর রহমান সুমন। সে লাল সবুজের পতাকা নিয়ে বিভিন্ন দেশকে পিছনে ফেলে ফাইনালে স্বাগতিক দেশের খেলেয়ার অষ্টেলিয়ান এথলেট রাতনাম রশি হারনিথের কাছে তিন দুই পয়েন্টের ব্যবধানে হেরে দ্বিতীয় স্থান (রৌপ্যপদক) অর্জন করেন।
এছারাও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারনেশনাল স্টেডিয়ামে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছেন। আরিফুর রহমান সুমন ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান রৌপ্যপদক অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি। পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন, আমি তিনটি ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ তিনটি এশিয়ান চ্যাম্পিয়নশীপ দুইটি অ্যাক্রপলিস চ্যাম্পিয়নশীপ সহ পৃথিবীর এগারেটি দেশে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফাইটিং অংশ গ্রহণ করেছি। “ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা।

চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি গর্বিত আমার বাবা-মা, কুড়িগ্রামের তথা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি জাতীয় দলের হয়ে খেলছি। আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই ।” বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক গেলাম সাব্বির মাসুম এবং জুজুৎসু এসেসিয়শনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ জানান, বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ বিস্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সন্মানিত করতে পেরেছে তার এ সফলতায় বাংলাদেশর জন্য খেলাধুলায় নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হবে । আরিফুর রহমান সুমন বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, কোচ, খেলোয়াড় এবং সকল মিডিয়া কর্মী দের শুভেচ্ছা জানান।


এই বিভাগের আরো খবর