বুধবার, ২৭ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. রেজা কিবরিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান (পেয়ারা), নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল (হিমেল), বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ডা. রেজা কিবরিয়া বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়। তিনি বলেন, এই বর্বরতা ছিল একটি জাতির স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার অপচেষ্টা।

তিনি আরও বলেন, “বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
সভায় অন্যান্য বক্তারাও ২৫ মার্চের বিভীষিকাময় স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা এদিনকে শুধু শোকের দিন হিসেবে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর