সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ ইঞ্জিন বিকল হয়ে সীমান্ত পেরোনো ট্রলারের ১৩ জেলে ফিরছে ঘরে বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্টে ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল সরকারি চাকরিতে কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই: তারেক রহমান জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না : ধানের শীষের প্রার্থী বাপ্পী

এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

সারা জীবন শুনেছি, আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব, আর এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কিনা? তারা কি ইসলাম কায়েম করতে চায়? চাওড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় শনিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি আরো বলেন, একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে আমার ভাই, তোমার ভাই, অলি ভাই, অলি ভাই। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছেন। এমন ব্যঙ্গ করলে তার মান ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ. রাসুলের কথা বলবেন কিন্তু তিনি আসছেন নির্বাচন করতে। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন করা হবে। ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য বরগুনা-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ অলি উল্লাহর সঙ্গে বিএনপি প্রর্থীর তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহ বরগুনা জেলার কেওরাবুনিয়া দরবারের পীর।


এই বিভাগের আরো খবর