বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানা এলাকায় রাতব্যাপী মাদকের বিভিন্ন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে জামালপুরের বাগমারপাড়া মোল্লারটেক গ্রামের বোরহান এর বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে বাগমারপাড়ার রফিকুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম লিপু (২৫) ও নজরুল ইসলামের পুত্র নাবিদুল (১৮), মোড়লপাড়ার মোতালিবের পুত্র পনির হাসান (২৩), জামালপুরের জাহাঙ্গীরের পুত্র মোঃ কাউছার (২৩), খলাপাড়া গ্রামের আকরামের বাড়ীর ভাড়াটিয়া ও নীলফামারী সদরের নটখানা গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র সাইম কিবরিয়া (১৯), পৌরসভার গোলাবাড়ী গ্রামের আঃ রহমানের পুত্র মোঃ আতিকুল্লাহ তাওছিন (২০) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রামে অভিযান চালিয়ে মৃত সতিন্দ্র চন্দ্র দাসের পুত্র জীবন দাস (৪০) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের প্রনয় গমেজের বসত বাড়ীর সামনের ঝোপ হতে মঠবাড়ী গ্রামের সুভাস বিশ্বাসের পুত্র সমীর বিশ্বাস (৩৫) কে ১৫ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ পচাঁ গুড়, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ২৫/৩/২৬ তারিখ কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা (নং ২৪, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর