বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‘ক্রীড়াবিদরা ভালো থাকলে স্পোর্টস ভালো থাকবে’

ক্রীড়া প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ততায় সময় পার করছেন সরকারের টেকনোক্র্যাট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মন্ত্রণালয়ে দফায় দফায় মিটিং করছেন, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ব্যস্ততায় সময় পার করছেন। এরই ফাঁকে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন আমিনুল।

সংবাদমাধ্যমের কাছ থেকে ক্রীড়া বিষয়ক নানান পরামর্শ গ্রহণের পাশাপাশি আগামী ৫ বছর নিজের এবং সরকারের ক্রীড়াক্ষেত্রে যেসব পরিকল্পনা রয়েছে সেসবও তুলে ধরেন প্রতিমন্ত্রী। একজন মাঠের মানুষ থেকে রাজনীতিবিদ, পরে মন্ত্রীর আসনে বসেন আমিনুল। মাঠের মানুষকে সরকারের উচ্চ পর্যায়ে পেয়ে দারুণ খুশি খেলোয়াড়, কোচ, সংগঠক, কর্মকর্তারা। বিশেষ করে খেলোয়াড়রা যারপরনাই আনন্দিত। সবার প্রত্যাশা এবার নতুন কিছু ঘটবে ক্রীড়াঙ্গনে, যা গত ৫৫ বছরে ঘটেনি। আমিনুলই স্পষ্ট বলে দিয়েছেন, ‘ক্রীড়াবিদরা ভালো থাকলে আমাদের স্পোর্টস ভালো থাকবে।’

ক্রীড়া বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দলীয়ভাবে তো রয়েছেই, সরকারের পক্ষ থেকেও। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রতিমন্ত্রী আমিনুল হকের ভিশন। সামনে অনেক চ্যালেঞ্জ, প্রত্যাশাও অনেক। সবই জানা আমিনুলের। তাই তো প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন একে একে সব বাস্তবায়িত হবে। এগিয়ে যাবে দেশের ক্রীড়াক্ষেত্র। একেবারে তৃণমূল থেকে কাজ শুরু করতে চান আমিনুল। শুরুটা উপজেলা, জেলা হয়ে জাতীয় পর্যায়ে, অবকাঠামোর চেয়ে মাঠে খেলা রাখায় বেশি নজর থাকবে নতুন মন্ত্রীর- এমন ঘোষণাও দিয়ে রেখেছেন রোববারের মতবিনিময় সভায়।

এ ব্যাপারে আমিনুল বলেন, ‘রুট লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা, জেলা পর্যায়ে কীভাবে খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি, কীভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ে খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলাগুলোকে কীভাবে আমরা জবাবদিহিতার ভেতরে আনতে পারি এবং আমাদের বার্ষিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের মৌসুমি বা সিজনাল যে বিষয়গুলো রয়েছে গ্রীষ্মকালীন বা শীতকালীন সেভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে সাজানোর মাধ্যমে আমরা খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে রাখতে চাই।’

তৃণমূলের পাশাপাশি স্কুল পর্যায়েও কাজ করার ঘোষণা এসেছে আমিনুল হকের কাছ থেকে। দেশে খেলার মাঠের সংকটের কথা কারোর অজানা নয়। শিক্ষার্থীরা স্কুলে যতটুকু খেলার সময় পায়, এরপর ঘরে ফেরার পর এক প্রকার বন্দি হয়ে থাকতে হয়। এ সংকট দূর করতে সন্ধ্যা পর্যন্ত স্কুলের মাঠগুলো যাতে খোলা থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন আমিনুল। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করারও পরিকল্পনা রয়েছে সরকারের। খেলোয়াড়দের বেতনের আওতায় আনারও ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে আমিনুল বলেন, ‘ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে, আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সে বিষয় নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করছি যে, কোন ক্রাইটেরিয়ায় কীভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দের একটি বেতন কাঠামোর ভেতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। পাশাপাশি আগামীতে বাংলাদেশে আমরা জাতীয় শিক্ষা কার্যক্রম চতুর্থ শ্রেণি থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ।’

খেলোয়াড় তৈরির কারিগর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটির কাজের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সাবেক খেলোয়াড়দের এবং খেলা সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্রীড়া অফিসারসহ বিভিন্ন পদে চাকরির ব্যবস্থা করে তাদের মাধ্যমে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান আমিনুল। সেসব খেলায় বিশেষ করে ব্যক্তিগত ইভেন্টগুলোতে সাফল্যের হার বেশি সেই খেলাগুলোকে আরও বেশি অগ্রাধিকার দিয়ে সেগুলোর উন্নয়নে কাজের পরিকল্পনা রয়েছে ক্রীড়ার অভিভাবকের। এ ব্যাপারে আমিনুল বলেন, ‘ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইনডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে সে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাফ গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে পরিকল্পনা বা চিন্তাভাবনা আমাদের রয়েছে, সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই।’

দীর্ঘদিনের অবহেলিত ক্রীড়াঙ্গন রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয়। তবে এর পরিবর্তনে আন্তরিকতার সঙ্গে কাজের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ব্যাপারে আমিনুল বলেন, ‘বিগত ১৭ বছর যখন রাজনীতির মাঠে ছিলাম, মাঝেমধ্যে আপনাদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে তখনও বলেছি। আজকেও (গতকাল) আমি এই দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধানের মাধ্যমে আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি। এ ছাড়া যে ক্রীড়ানীতি রয়েছে সেই মোতাবেক কাজ করারও ঘোষণা দিয়েছেন আমিনুল হক।’


এই বিভাগের আরো খবর