সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে।

তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট দিন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি-২০২৬) মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের বোরচর বাজারে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, যারা পরকালের কথা বলে ভোট প্রার্থনা করে তারা মানুষের উন্নয়ন আর নিরাপত্তা নিশ্চিতের কোনো কথা বলেন না। বেহেশতের টিকেট দেওয়ার ইজারা কাউকে দেওয়া হয়নি। যার নিজের আমলই তার বেহেশত নির্ধারিত হবে। অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই এদেশের মানুষের জন্য। তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চান। অথচ এদেশের মানুষ সেটি চায় না। ধানের শীষের প্রার্থী বলেন,মতলবের চরাঞ্চলগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত, অনুন্নত। বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে চরাঞ্চল শহরে রূপান্তরিত করা হবে। এই চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য সী ট্রাক হলে ভালো হত। কিন্তু তা হয়নি। একটি হাসপাতাল দরকার, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ দরকার কিন্তু কিছুই হয় নি। আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আসার নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। তাহলে আপনাদের চরবাসীর চাহিদা অনুযায়ী সকল উন্নয়ন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

বিএনপি নেতা বজলুর রশিদ দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বশির আহামেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডালিম বেপারী, বিএনপি নেতা হাকিম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন গাজী, সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বকাউল, সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর বকাউল, যুবদল নেতা গফুর বাদশা।


এই বিভাগের আরো খবর