বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রফিকুল ইসলাম (নান্দাইল) ময়মনসিংহ
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইল নিজ নির্বাচনী এলাকায় আসছেন।

২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৫ মার্চ (বুধবার) রাত ৮টায় তিনি ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন রাত ১১টায় নান্দাইলে পৌঁছে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। ওই দিন দুপুর ২টায় তিনি নরসুন্দা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন এবং রাতে নান্দাইলেই অবস্থান করবেন।

এছাড়া সফরের শেষ দিন অর্থাৎ ২৭ মার্চ (শুক্রবার) প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সকাল ১১টায় তিনি কপালহর-লঙ্গারপাড় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ১২টায় মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর বিকেল ৩টায় ১৩১নং পশ্চিম দেউলডাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং বিকেল ৪টায় রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা-মজদার শাহ মাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাত ৮টায় প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করবেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে তাঁর সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 


এই বিভাগের আরো খবর