খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় দাঁড়িপাল্লার প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এরই অংশ হিসেবে সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও বিকেলে লস্কর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ করেন।
সকালে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর জামে আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা, আভিরুন মহিলা মাদ্রাসা, খাদিজাতুল মহিলা মাদ্রাসা, চৌমুনি তালিমুল কোরআন মাদ্রাসা, উম্মে হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, কালুয়ার আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে বক্তারা আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান। এছাড়াও গণসংযোগ ও মতবিনিময় দিনের দ্বিতীয় ভাগে লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
এ সময় তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং জনগণের সুখ-দুঃখের কথা শোনেন। উক্ত মতবিনিময় ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা সভাপতি আবু জার আল গিফারী, সভাপতি, পাইকগাছা থানা মোঃ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, পাইকগাছা পৌরসভা আসাদ আল হাফিজ, মাওলানা আজগর হুসাইন ও মোঃ শাহিনুর রহমান, নায়েবে আমীর, চাঁদখালী ইউনিয়ন মোঃ খয়বর হোসাইন, সেক্রেটারি চাঁদখালী ইউনিয়ন, মোঃ মাজাহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ আরজান আলী, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাওলানা মোজাফফর হোসেন, আমীর লস্কর ইউনিয়ন মোঃ শামসুর রহমান, সেক্রেটারি লস্কর ইউনিয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল সবুর, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আবুল কালাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বনি আমিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় ও গনসংযোগকালে খুলনা -৬ আসনের দাড়িপাল্লার প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ বলেন, ”একটি জ্ঞান নির্ভর ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরাম ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নৈতিক শিক্ষার প্রসারে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।