খুলনার পাইকগাছায় আদর্শ লাইব্রেরির পক্ষ থেকে হতদরিদ্র ৪ জন শিক্ষার্থীকে বই সহায়তা প্রদান করা হয়েছে।
তারা হলেন, পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের দু’জন শিক্ষার্থী, কপিলমুনি স্কুলের ২৬ সালের ১জন SSC পরীক্ষার্থী ও কপিলমুনি মেহেরুন্নেসা স্কুলের ২৭ সালের ১ জন SSC পরীক্ষার্থী।
রোববার বিকেলে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আদর্শ লাইব্রেরির কার্যালয়ে মোট ৪ জন গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উক্ত বই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল আহমেদ, কোষাধাক্ষ মোঃ হাবিবুল্লাহ গাজী, প্রচার সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মাওঃ লুৎফর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ফকির প্রমুখ।
উল্লেখ্য: উক্ত বই সহায়তা পেয়ে আদর্শ লাইব্রেরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪ হতদরিদ্র শিক্ষার্থীসহ তাদের অভিভাবকগন।