বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যে একটি গ্রামের নাম জিরবুনিয়া গ্রাম।

গ্রামটি প্রাকৃতিকভাবে সুন্দর হলেও এর ‘মধ্যপাড়া’ এলাকার একমাত্র চলাচলের রাস্তাটির বর্তমান অবস্থা যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি আজ চলাচলের অযোগ্য।
এদিকে সবথেকে দুঃখজনক গত শনিবার (২১ মার্চ)’ র চিত্রটি ফুটে ওঠে এই রাস্তাটির, যখন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের দিন ছিল। আর দিনটিতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে থাকা এই রাস্তা দিয়ে কাদা মাখিয়েই মুসল্লিদের ঈদের নামাজ পড়তে যেতে হয়েছে। যে দিনে মানুষের মনে আনন্দ থাকার কথা, সেই দিনে রাস্তার এই করুণ দশার কারণে জিরবুনিয়া বাসীর কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। বছরের পর বছর এই একটি রাস্তার জন্য এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে রাস্তাটির দু’পাশে পরিবেশ রক্ষার মহৎ উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তালের গাছ ও কদবেল গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও বেষ্টনী না থাকায় সেই গাছগুলো আজ গরু-ছাগলে খেয়ে সাবাড় করে ফেলছে। এমনকি রাস্তার পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদগুলোও আজ চরম অবহেলার শিকার।
এদিকে উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড তথা মধ্যপাড়ার অনেকের সাথে কথা বলে জানা গেছে, উক্ত গ্রামের সর্বস্তরের জনসাধারণের প্রানের দাবি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী রাস্তাটির দুর্ভোগের অবসান ঘটানোসহ জিরবুনিয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা এবং রোপণকৃত গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। সর্বপরি এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জিরবুনিয়া শাপলা সংঘের সাংস্কৃতিক সম্পাদক ও জিরবুনিয়া বাসন্তী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরামন মন্ডল (রাজ) মুঠো ফোনে জানান, উক্ত রাস্তাটি সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে অবহেলিত ভাবে পড়ে আছে। বর্তমানে চলাচলের জন্য রাস্তাটি একবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকাল আগত আর তাই এই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার করা না হলে আগত বর্ষাকালে এই এলাকার মানুষদের দুর্ভোগের অন্ত থাকবে না। সামান্য গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে বর্তমানে মরনফাদে রুপ নিয়েছে আর বর্ষা মৌসুমে এমনটা থাকলে এলাকার মানুষরা দুর্ভোগের শিকার হবে চরমে। তাই উক্ত রাস্তাটি সংস্কারের জন্য আমিসহ এলাকাসী কর্তৃপক্ষের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর