বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর বনানী যুবসংঘের উদ্যোগে আয়োজিত ঈদৈর আনন্দ ভাগাভাগি করতে মরহুম আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ঈদের পরের দিন (২২ মার্চ) বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মরহুম আব্দুল হামিদ স্মৃতি একাদশ ট্রাইবেকারে মরহুম সালাউদ্দিন খান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী ও রার্নারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি দর্মকদের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিলো উৎসবমূখর পরিবেশ । মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে খেরাটি ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বেপারী।
উক্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন, পৌর তাতী দলের সভাপতি মোঃ আবুল হোসেন প্রধান।

এসময় উপস্থিত ছিলেন, বীল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বেপারী, ডা. মেহেদী হাসান সিকদার, বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক সিকদার (লেদু সিকদার), চাঁদপুর সদর উপজেলা সহকারী সমবায় অফিসার মোঃ আলমগীর বেপারী, সমাজ সেবক আঃ মালেক দেওয়ান, মোঃ শাখাওয়াত হোসেন, বাবু মাষ্টার, শাহজালাল খান প্রমখ।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, প্রয়াত আব্দুল হামিদ বেপারীর স্মরণে গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ঈদৈর আনন্দ ভাগাভাগি করতে এই ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বেপারী জানায়, এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ঈদের আনন্দকে আরও স্মরণীয় করতেই এ আয়োজন। ‘ঈদের আনন্দে, সর্ম্পকের বন্ধনে’ স্লোগানে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
প্রধান অতিথি সিরাজুল ইসলাম বেপারী আরও বলেন,যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
মাঠজুড়ে আনন্দমুখর পরিবেশ, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে এই ফুটবল টুর্নামেন্টটি একটি আনন্দঘন ঈদ স্মরণীয় করে রাখল।


এই বিভাগের আরো খবর