বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যাদুকাটায় শুরু হলো লাখো পুণ্যার্থীর গঙ্গাস্নান: সড়ক বিভ্রাটে চরম ভোগান্তির আশঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি 
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

​সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীরে আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘পণাতীর্থ ধামের মহাবারুণী ও গঙ্গাস্নান’।

ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী এই উৎসবে সমবেত হয়েছেন। তবে সড়কপথের বেহাল অবস্থার কারণে আনন্দঘন এই উৎসবে যাতায়াতের দুর্ভোগ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

​এ বছর স্নানের মুখ্য সময় নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৭ মিনিট পর্যন্ত। প্রচলিত বিশ্বাস মতে, ১৪০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ সাধক অদ্বৈতচার্য তাঁর মায়ের শেষ ইচ্ছা পূরণে যোগ সাধনার মাধ্যমে পৃথিবীর সকল তীর্থের জল যাদুকাটা নদীতে একত্রিত করেছিলেন। সেই থেকে প্রতি বছর চৈত্র মাসের এই তিথিতে ‘বারুণী যোগ’ উপলক্ষ্যে যাদুকাটার তীরে এই বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

​উৎসবে আসা পুণ্যার্থীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার থেকে পুরানগাঁও পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। স্থানীয়দের অভিযোগ, বড় বড় গর্ত আর কাদার কারণে এই পথে এখন পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।

​এই দুর্ভোগ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের বিকল্প নৌপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন যানবাহনের ভাড়াও নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন, যাতে পুণ্যার্থীরা হয়রানির শিকার না হন।

​উৎসব প্রাঙ্গণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গড়ে তোলা হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তাবলয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন যাদুকাটার উভয় তীরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।​ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।​ জরুরি স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে বিশেষ মেডিকেল টিম।

​সা¤প্রদায়িক স¤প্রীতির অনন্য উদাহরণ হিসেবে প্রতি বছর এই সময়ে হযরত শাহ আরেফিন (রহ.)-এর ওরস অনুষ্ঠিত হলেও, এবার পবিত্র শবে কদর ও ঈদুল আজহার ভাবগাম্ভীর্য রক্ষায় ওরস ও মেলা স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।


এই বিভাগের আরো খবর