বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

একরামুল হক একরাম,লালমনিরহাট
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

উত্তর জনপদের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার শিল্পায়ন জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ ও ৩ আসনের সংসদ সদস্য, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হলরুমে “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়ন” শীর্ষক এই আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মামুন তিতুমীর। বিশেষ অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে হলে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরী। এ বিষয়ে স্থানীয় পর্যায়ের মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের আমলে রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থায়ন হয়নি। তাই বর্তমান সময়ে নতুন পরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 


এই বিভাগের আরো খবর