চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু
০২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় পরিদর্শন করেন,
পরিদর্শন কালে আমিরাবাদ ইউনিয়নে বিএনপি এবং জামায়াতে ইসলামীর দুটি পৃথক নির্বাচনি প্রচারণা ক্যাম্পে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল পরিলক্ষিত হওয়ার পরিপেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৩(খ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী মোহাম্মদ ইসহাক এবং অধ্যাপক জালাল আহমেদ নামক দুইজন ব্যক্তির প্রত্যেককে ৮০০০/- টাকা করে সর্বমোট ১৬০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।