চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ও চরতীতে গণসংযোগকালে
শিক্ষা ও স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু, সরওয়ার বাজার, দক্ষিণ আমিলাইশ এবং চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ আহব্বান জানান। গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, “বিজয়ী হলে বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে।” তিনি আরো বলেন,” আগামী ৫০ বছরের জন্য পরিকল্পনা করে স্বাস্থ্য খাতের উন্নয়ন করা হবে। প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দৌরগোড়ায় নিয়ে যাওয়া হবে।” গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা ইব্রাহীম মেম্বার, এস এম ইলিয়াছ, মোঃ আলী মিকার, শহিদুল আলম, এড. দেলোয়ার হোসেন, আবু বক্কর, শামীম সিকদার, রমজান আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল কবির, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোঃ কাশেম, যুবদল নেতা কাইছার।