সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডা.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাষ্ট কতৃক প্রতিষ্ঠিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম।

প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের নান্দনিক যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। বিভিন্ন ইভেন্টের বিচারকমন্ডলির পরিচালনায় রছিলেন, সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন,মনির হোসেন ও অপূর্ব রায়।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মোঃ অলিউল্লাহ, অভিভাবক মোসলেম প্রধান, ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন সহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীর।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত মনোভাব গড়ে ওঠে।

আশরাফুল আলম বলেন,আজকে এই বিদ্যালয়ে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ব্যতিক্রমী অভিবাদন পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এরপর শিক্ষার্থীদের মনমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন দেখে অভিভূত হয়েছি। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকন্ড প্রশংসার দাবি রাখে। এর পিছনে নিশ্চয়ই শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

তিনি আরও বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এ উপজেলার একমাত্র অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডও শিক্ষার্থীরা উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনীবিদ ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তার দপ্তর থেকে যতটুক সহযোগিতা প্রয়োজ তা তিনি করার আশ^াস প্রদান করেন।

প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী বলেন, শিশু-কিশোরদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমি সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব তোমরা আগামীতে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এর মাধ্যমেই তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। কারণ আগামীর বাংলাদেশের তোমরাই নেতৃত্ব দিবে। তোমরা লেখাপড়া এবং ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে আমাদের এই বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে, সেই প্রত্যাশা রাখছি।

এসময় বক্তারা বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর