সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ব্যাটে কোনো রান করতে পারেননি, উইকেটও শিকার করতে পারেননি সাকিব আল হাসান। মাঝে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে অনেক ঝড় বয়ে গেছে। ছয় মাস পর আজ ফের ম্যাচে ফিরছেন সাকিব।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে নামবেন তিনি। গতকালই দুবাই থেকে লাহোর পৌঁছেছেন তিনি। সাকিবের মতো আজ মুস্তাফিজও ফিরছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আইপিএলে গুজরাটের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের।

গতকাল শারজাহতে বাংলাদেশ-আমিরাত ম্যাচের পরপরই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা মুস্তাফিজের। বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লির ম্যাচ নিজেদের মাঠে। সেখানে স্কোয়াডে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। কেননা এই ম্যাচের জন্য বাংলাদেশি পেসারকে নিতে বিসিবির কাছে আবেদন করেছিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। বিসিবি শুরুতে সিরিজ শেষে দুই ম্যাচের জন্য ছাড়তে চেয়েছিল মুস্তাফিজকে। দিল্লি চেয়েছিল, গ্রুপ পর্বে তাদের বাকি তিন ম্যাচের জন্য বাংলাদেশি পেসারকে খেলাতে। প্লে-অফে উঠতে হলে তাদের সামনে এ তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দিল্লির হয়ে এর আগেও দুটি মৌসুম খেলেছিলেন মুস্তাফিজ।

অন্যদিকে সাকিবের কাছে লাহোর এবারই প্রথম। এর আগে পিএসএলে পেশোয়ার জালমি আর করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। আজকের ম্যাচটি লাহোরের জন্য বাঁচা-মরার লড়াই। পেশোয়ারের কাছে হেরে গেলে বিদায় নিতে হবে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে ড্যারেল মিচেলের জায়গায় নেওয়া হয়েছে সাকিবকে। এ ছাড়া বেশ কিছু পরিবর্তন এসেছে লাহোর কালান্দার্সে। রিশাদ হোসেন দলটির হয়ে বেশ কিছু ম্যাচ খেলে পারফর্ম করেছিলেন। দলের বিদেশি কোটায় স্যাম বিলিংস আর ডেভিস ভিসাও নেই। তাদের জায়গায় শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে এসেছেন লাহোরে।

সাকিবকে পেয়ে আশা দেখছে লাহোর। দলটির ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি, আগামীকালের (আজকের) ম্যাচটি ভালো হবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেটির জন্য অপেক্ষা করছি।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর