মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নৈতিক শিক্ষার প্রসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে: মাওঃ আবুল কালাম আজাদ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় দাঁড়িপাল্লার প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

এরই অংশ হিসেবে সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও বিকেলে লস্কর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ করেন।
‎সকালে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর জামে আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা, আভিরুন মহিলা মাদ্রাসা, খাদিজাতুল মহিলা মাদ্রাসা, চৌমুনি তালিমুল কোরআন মাদ্রাসা, উম্মে হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, কালুয়ার আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে বক্তারা আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান। এছাড়াও গণসংযোগ ‎ও মতবিনিময় দিনের দ্বিতীয় ভাগে লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
এ সময় তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং জনগণের সুখ-দুঃখের কথা শোনেন। উক্ত মতবিনিময় ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা সভাপতি আবু জার আল গিফারী, সভাপতি, পাইকগাছা থানা মোঃ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, পাইকগাছা পৌরসভা আসাদ আল হাফিজ, মাওলানা আজগর হুসাইন ও মোঃ শাহিনুর রহমান, নায়েবে আমীর, চাঁদখালী ইউনিয়ন মোঃ খয়বর হোসাইন, সেক্রেটারি চাঁদখালী ইউনিয়ন, মোঃ মাজাহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ আরজান আলী, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাওলানা মোজাফফর হোসেন, আমীর লস্কর ইউনিয়ন মোঃ শামসুর রহমান, সেক্রেটারি লস্কর ইউনিয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল সবুর, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আবুল কালাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বনি আমিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় ও গনসংযোগকালে খুলনা -৬ আসনের দাড়িপাল্লার প্রার্থী ‎মাওঃ আবুল কালাম আজাদ বলেন, ‎”একটি জ্ঞান নির্ভর ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরাম ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নৈতিক শিক্ষার প্রসারে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।

 


এই বিভাগের আরো খবর