সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ ইঞ্জিন বিকল হয়ে সীমান্ত পেরোনো ট্রলারের ১৩ জেলে ফিরছে ঘরে বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্টে ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল সরকারি চাকরিতে কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই: তারেক রহমান জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না : ধানের শীষের প্রার্থী বাপ্পী

নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ

মাহফুজ জাহিদ
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

নির্বাচন ঘিরে কোন সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ।

তিনি বলেন, কোনো বিশঙ্খলা বরদাস্ত করা হবে না,সে যেই হোক না কেন। মাঠ পর্যায়ে সকল জায়গায় আমাদের সোর্স রয়েছে। সাদা পোশাকের লোকজন আছে এবং আপনারা সেটা উপলব্ধি করছেন। আপনাদের কাছ থেকে যদি সহায়তা পাই তাহলে আমাদের এত কঠোর হওয়া লাগবে না। কিন্তু যারা খারাপ তাদের ক্ষেত্রে কঠোর হতেই হবে এবং আমি আশা করি আমরা কেউ খারাপ নই।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটরিয়মে নির্বাচনী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৮-১৯ মাস যাবত সেনাবাহিনী নারায়ণগঞ্জে মোতায়েন আছে। কাজ করার সুবাদে এলাকার পরিস্থিতি, মানুষের মানসিকতা এবং সকল ধরনের অ্যানালিটিক্যাল ডাটা আমাদের কাছে প্রস্তুত আছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা ঠিক করতে আমাদের বেগ পেতে হবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, জবাবদিহিতামূলক, স্বচ্ছ নির্বাচন প্রশাসনিকভাবে পরিচালনা করা হবে। কিন্তু এই অঙ্গীকার দেয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলেন তথা এই সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে সকলের ভোটাধিকার প্রয়োগে সচেষ্ট হন, সাহায্য করেন তাহলে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।

সকলের সহযোগিতা কামনা করে মেজর আয়াজ আব্দুল্লাহ বলেন, আমরা আশা করি আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমরাও সহায়তা করব। উদ্দেশ্য একটাই সুষ্ঠু নির্বাচন।


এই বিভাগের আরো খবর