সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান

মাহফুজ জাহিদ
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী বক্তব্য প্রচার প্রসঙ্গে বলেন, আপনারা জাতির সামনে বলছেন আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল।

বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন আপনাদের হ্যাক-ম্যাক কিচ্ছু হয় নাই। বাচাঁর জন্য আপনারা মিথ্যা কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যা কথা বলতে পারেন তারা নির্বাচনের পরে কী পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য।এ প্রসঙ্গে তিনি আরো বলেন, একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে। এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। ফলে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তারেক রহমান একথা বলেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী এদেশের নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। সে কারণে দলটির সবথেকে বড় নেতা আন্তর্জাতিক গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

আবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লক্ষ-কোটি কর্মজীবী মা-বোনদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এখন তারাই আবার নিজেদের নারী কর্মীদেরকে গ্রামে গ্রামে মা-বোনেদের কাছে পাঠাচ্ছে তাদের এনআইডি নাম্বার আর বিকাশ নাম্বার নেওয়ার জন্য।

এরা হয়তো কাউকে কিছু টাকা বিকাশ করেও দেবে। কিন্তু, এরপর আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, তাদের (জামায়াতের) নারী কর্মীরাওতো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায়। তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে, আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কী নোংড়া চিন্তা করেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নবী নবী করিম (স.) এর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী। বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর, যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের খাবার-দাবার সকল কিছুর আয়োজন করেছিল হযরত খাদিজা (রা.) তার অবস্থান থেকে।
শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকেরা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থাও হযরত আয়েশার মাধ্যমে করা হয়েছিল সেদিন। যে নার্সিং সিস্টেম এখন আমরা দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশার নেতৃত্বেই হয়েছিল।

আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির (জামায়াতে ইসলাম) এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী, কর্মজীবী মা, কর্মজীবী মেয়ে সন্তান সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছেন।তিনি প্রশ্ন রেখে বলেন, যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে জনগণ ভালো কিছু আশা করতে পারে? তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয়।

শুধু তাই নয়, এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বললো তাদের অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু, বিশেষজ্ঞরা বলেছেন, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। অ্যাকাউন্ট হ্যাক হয়নি। কারণ, সেই বক্তব্য দেওয়ার পরে তারা আরো অনেক বক্তব্য দিয়েছে। অর্থাৎ তারা জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলেছে।

তারেক রহমান বলেন, যারা জনজণের সামনে প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারেন তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারেনা। তাদের দলেওতো নারী কর্মী আছে বলে শুনেছি। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে, দেশের যদি উন্নয়ন করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী-পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না। আজকে যে গার্মেন্টস শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে সেই শিল্প বাংলাদেশের নারীরা চালাচ্ছেন। এই শিল্পে অন্তত ৫০ লাখের বেশি নারী শ্রমিক কাজ করছেন। তাদের প্রতিদিনকার কষ্টের ফলে আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটা বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে।

সেজন্যই এই নারী সমাজকে শুধু সহযোগিতা না, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালে বাংলাদেশের মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিল। আজ দেশনেত্রী খালেদা জিয়ার দল হিসেবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আপনাদের সমর্থনে ১২ তারিখের নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে বিএনপি সকল মায়েদের কাছে, সকল গৃহিনীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলির ন্যুনতম একজন মা বা গৃহিনী সরকারের কাছ থেকে একটা সুযোগ পাবেন।

তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি পুরুষের পাশাপাশি নারীরা যদি অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারে তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে বাংলাদেশ উন্নতি করতে পারবে এটা আমরা আশা করতে পারি না। বাংলাদেশ তখনই উন্নতি করতে পারবে যখন নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারবো।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা আজকে দেখতে পাচ্ছি বিগত স্বৈরাচারের সময় যেভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে আমি-ডামি নির্বাচন করা হয়েছিল। যেভাবে নিশিরাতের নির্বাচন করা হয়েছিল-ওই যে দলটির কথা বললাম (জামায়াতে ইসলামী) যারা নিজের দেশের সন্তানদেরকে, নিজের দেশের নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চাই এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কীভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। এরা এখন তাদের লোকজনকে মা-বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য।

এ প্রসঙ্গে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই খবর আছে আপনাদের কাছে? জবাবে জনতা বলেন, আছে।


এই বিভাগের আরো খবর